২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে মহিলা যুবলীগের মামলা সিএমএম আদালতে খারিজ

পুলিশের দুই উপকমিশনারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তিন মহিলা যুবলীগ নেত্রীর দায়েরকৃত তিনটি মামলাই সোমবার ঢাকা সিএমএম আদালত খারিজ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

তুহিন, রুমা ও ঝুমা নামে তিন যুব মহিলা যুবলীগ কর্মী ২১ মার্চ বাদি হয়ে ১২ মার্চ বিরোধী দলের নির্বাাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে মামলা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদন উপস্থাপন করতে ব্যর্থ হলে আদালত মামলাগুলো খারিজ করার আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী ফজিলাতুন্নেসা মামলা খারিজের ব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেন, “পুলিশের নির্যাতনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া অসম্ভব হয়ে পড়েছে”।