২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়ালন্দ, রাজবাড়ীতে ২টি ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত

গোয়ালন্দ এবং রাজবাড়ীতে রোব্বার পৃথক দ’ুটি ট্রেনের চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ারন্দ বাজারের কাছে নকশীকাঁথা ২৬ ডাউন যাত্রীবাহী ট্রেনের একটি মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হয় দুপুর ১২টার দিকে। স্থানীয় একটি কারিগরি দল উদ্ধার কাজ সম্পন্ন করলে দেড়ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অপর দুর্ঘটনাটি ঘটে বিকেলে রাজবাড়িতে ১নং ও ২নং রেলগেটের মাঝখানে। এখানে তিনটি মালবাহী বগির চারটি চাকা লাইনচ্যুত হলে মেইন লাইন ব্লক হয়ে পড়ে। উদ্ধারকারীদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।