২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীর গুলিতে নিরাপত্তা রক্ষী আহত

রাজধানীর ধানমন্ডি এলাকায় রোববার সকালে অস্ত্রধারী একদল সন্ত্রাসীর গুলিতে বাবুল আখতার (২৮)এক নিরপত্তারক্ষী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বাবুল ধানমন্ডি ৮/এ রোডের ৬৩ নম্বর বাড়ির নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করে।

তার পায়ে দুটি গুলি লাগে। তাকে প্রথম বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে তিন চার জনের একটি সন্ত্রাসী দল তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। 

তবে কেন এ ঘটনা ঘটলো তা উদঘাটন করা সম্ভব হয়নি।

এব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।