২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজবাড়ীতে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থী সন্ত্রাসী নিলু নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শনিবার দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্রসফায়ারে চরমপন্থী সন্ত্রাসী পূর্ব বাংলা সর্বহারা পার্টির নিলু বাহিনীর বাহিনীর প্রধান নিলু (৩৫) নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

গত ২৯ মার্চ র‌্যাব--৬-এর সদস্যরা তাকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়িয়ার বাড়ি থেকে গ্রেফতার করে। তার কাছে থেকে র‌্যাব একটি এলজি ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব জানিয়েছে, নিলুর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের একটি দল তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে ভেল্লাবাড়িয়া এলাকায় অভিযান চালায়।

শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটায় অভিযান চলাকালে নিলুর সহযোগীরা র‌্যাবের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে প্রায় ২৫ মিনিট গুলি বিনিময় হয়।

এতে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিলুর মৃত্যু হয়। র‌্যাবের সদস্য আজাদুল হক ও শহীদুলও এতে আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি সাটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

নিলু রাজবাড়ীর বিভিন্ন থানায় একটি হত্যাসহ ছয়টি মামলার আসামী।