২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ১ জেএমবি সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ শুক্রবার জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। তার নাম হারুন অর রশিদ মামুন(২৫)।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সে হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের আল নোমানের পুত্র।

পুলিশ জানায়, হারুন জেএমবির তালিকাভূক্ত সদস্য। ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর সে আত্মগোপন করে বগুড়ার একটি মোটর গ্যারেজে কাজ নেয়।

কয়েকদিন আগে বগুড়ায় এক ডাকাতির ঘটনায় পুলিশ তাকে সন্দেহাভাজন হিসেবে খোঁজ করলে সে এলাকায় এসে আত্মগোপন করে। বগুড়া থানা পুলিশ হরিপুর থানায় খবর দিলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রায় চার মাস আগে গ্রেপ্তারকৃত রফিকুল নামে জেএমবির অপর এক সদস্য তার জেএমবির সাথে সম্পৃক্ততার বিষয় প্রকাশ করে বলেও পুলিশ জানায়।