রাজশাহীতে ভেজাল ওষুধ তৈরীর কারখানা আবিস্কার, ৫ জন গ্রেপ্তার
র্যাব এর একটি দল রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকায় শুক্রবার ভেজাল ওষুধ তৈরীর কারখানা আবিস্কার করেছে। তারা কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষূধ, রাসয়নিক, ওষুধ তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁর আত্রাই থানার দমদমা গ্রামের বেলাল উদ্দিন (৩৫), রাজশাহীর বাগমারার ঢেউখালী গ্রামের মাহাবুর রহমান (২১), মোহাম্মদপুর গ্রামের আব্দুল হালিম (২২), লাউপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২২) এবং শাহিনুল ইসলাম (২০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র্যাব সদস্যরা নগরীর রাণীবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই নকল ওষুধ তৈরীর কারখানা অবিস্কার করে।র্যাব সদস্যরা কারখানা থেকে ড্রামভর্তি কেমিক্যাল, কয়েক হাজার বোতল এবং নকল ওষুধ তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
র্যাব এর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, বেলাল ও তার ভাই জলিল কেমিক্যাল মিশ্রনের পর কর্মচারীদের মাধ্যমে বোতলজাত করে নকল ওষুধ তৈরীর মাধ্যমে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছে।
তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে , প্রস্তুতকৃত নকল ওষুধ রাজশাহী, নওগাঁ এবং চাপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো ।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বোয়ালিয়া থানায় সোর্পদ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দাযের হয়েছে।
