২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ধসে পড়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার বেইলি ব্রিজ ধসে পড়ায় বালিগাঁও, লৌহজং ও আশেপাশের এলাকার সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 04:37 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কাঠের গুড়ি বোঝাই একটি ট্রাক শুক্রবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে লৌহজং ঢোকার পথে ট্রাকসহ ব্রিজটি ধসে পড়লে চালকসহ তিনজন আহত হয়।

গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকায় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।