২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশী কিশোর অপহৃত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিমেল (১৩) ও মিন্টু (১২) নামের দুই বাংলাদেশী কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 04:19 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সূত্র জানায়, সীমান্ত সংলগ্ন চরপাড়া এলাকার বাসিন্দা অপহৃত দুই কিশোর শনিবার ভোরে ১৫৭ নম্বর মেইন পিলারের কাছে নদীতে মাছ ধরার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে যায়।

বিডিআর কুষ্টিয়া সেক্টরের মেজর আকতার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্তের জিরো লাইন অতিক্রম করায় বিএসএফ দুই কিশোরকে ধরে নিয়ে যায়।

অপহৃতদের ফেরত চেয়ে বিডিআরের মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার বিএসএফ’র কাছে চিঠি পাঠালেও এখন পর্যন্ত তার কোন জবাব পাওয়া যায়নি।