ঢাকার চীন -- মৈত্রী সম্মেলন কেন্দ্র চাকরী মেলায় ভাঙচুর, ১০ জন আটক
ঢাকার চীন -- মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার সকালে শুরু হওয়া দুদিনব্যাপী চাকরি মেলায় ব্যাপক ভাঙচুর হয়। ভাঙচুরের দায়ে র্যাব ও পুলিশ আট -- দশজনকে আটক করে।
ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড ‘স্কাইবিডি জব ফেয়ার ২০০৬’ শীর্ষক এই মেলার আয়োজক।
এর মিডিয়া পার্টনার হচ্ছে চ্যানেল ওয়ান, দি নিউএজ ও দৈনিক সমকাল। শনি ও রোববার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলার কথা।
প্রত্যক্ষদর্শি জানায়, চাকরির সন্ধানপ্রার্থীরা মেলায় যথাযথ তথ্য ও ভাল ব্যবহার না পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে স্টলগুলোতে ভাঙচুর শুরু করে। এ সময় মিডিয়া সেন্টারেও ভাঙচুর চালানো হয়।
এক পর্যায়ে তারা মেলার উদ্বোধক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. মঈন খানকে ঘেরাও করে। পরে তিনি ওই মেলার উদ্বোধন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।
চাকরীর সন্ধানপ্রার্থীদের অভিযোগ, উদ্যোক্তারা চাকরী দেওয়ার ব্যবস্থা না করে শুধু ব্যবসায়ীক বিজ্ঞাপনের উদ্দেশে ওই মেলার আয়োজন করেছে। তারা এর প্রতিবাদ করলে জীবনবৃত্তান্তর সূত্র ধরে র্যাব দিয়ে তাদের মারপিট করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে মেলার সাধারণ দর্শক ক্ষিপ্ত হয়ে ওঠে। বেলা ১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মেলা কর্তৃপক্ষ পরবর্তী করণীয় নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেলায় প্রচুর র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
