বান্দরবানে অগ্নিকাণ্ড, জেলেপাড়ায় ৫টি বাড়ি আগুনে পুড়ে ছাই
পার্বত্য জেলা বান্দরবানের কালাঘাটায় শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলেপাড়ার পাঁচটি ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
দমকল বাহিনীর স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস বিডিনিউজকে জানান, পৌর এলাকায় মদন জলদাসের বসতঘরের কুপিবাতি থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ওই পাড়ার অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
অগ্নিদুর্ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
