২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার

বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা থেকে পুলিশ এক ভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ শনিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 02:30 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাজাহান আলী মোল্লা (৪৫)।

পুলিশ জানায়, ভারতের পশ্চিম বাংলার কেনিংভাওর নিবাসী গোলাম আলী মোল্লার পুত্র শাজাহান ২০ থেকে ২৫ দিন আগে অবৈধভাবে এদেশে আসে।

গ্রেপ্তারকৃত শাজাহান জানান, মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের কবিরাজ আজিজ হাওলাদারের কাছে তিনি চিকিৎসার জন্য আসেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খান  সন্দেহজনকভাবে শাজাহানকে থানায় সোপর্দ করেন।