২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গির বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, আহত ২৫

টঙ্গির বিসিক শিল্প নগরীতে শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আকিজ কার্টন ফ্যাক্টরি ভস্মিভূত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজিপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 09:35 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনী জানায়, রাত সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরির দ্বিতীয় তলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল বাহিনীর আট থেকে নয়টি ইউনিট, ফ্যাক্টরির শ্রমিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর রাতে দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ২৫ জন আহত হয়। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফ্যাক্টরির কর্মীরা জানান, এই ফ্যাক্টরিতে আকিজ সিগারেটের ছাপার কাজ এবং কার্টন তৈরি করা হতো। এই ফ্যাক্টরিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। শুক্রবার ফ্যাক্টরি বন্ধ থাকায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সাংসদ জাহিদ হাসান রাসেল  ভোর ৩ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।