২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ৩

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার বায়োইখোলায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই জন মাদ্রাসা শিক্ষক নিহত ও তিন জন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতরা হচ্ছেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল (৩০) ও বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক আমীর হামজা (৫০)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বগুড়া যাওয়ার পথে হতাহতদের বহনকারী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচরে পাশে খাদে পড়ে যায়। 

ধামাইল থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।