নওগাঁয় স্কুলছাত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নওগাঁয় স্কুলছাত্রী হত্যার দায়ে ওহিদুর রহমান নামে এক যুবকের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু আছমদ জমাদার বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের মোতালেব আলীর কন্যা অষ্টম শ্রেণীর ছাত্রী তাহমিনাকে ১৯৯৭ সালের ৭ মার্চ ছুিরকাঘাতে হত্যা করে ওহিদুর রহমান । সে রানী নগর উপজেলার গুয়াতা গ্রামের আফসার আলীর ছেলে।
জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ওই ছ্ত্রাীকে হত্যা করা হয়।
