গৃহশিক্ষিকা কোহিনুর ধর্ষণ ও হত্যা মামলায় ২২ আসামির ৩ জনের ফাঁিসর আদেশ
রাজধানীর পল্লবির গৃহশিক্ষিকা ফাতেমা আক্তার কোহিনুর ধর্ষণ ও হত্যা মামলার রায়ে ২২ আসামির মধ্যে মাত্র তিন আসামির বিরুদ্ধে ফাঁিসর আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার দ্রুতবিচার ৪নং ট্রাইবুনালের বিচারক এ আর মাছউদ এ রায় দেন।
রায় ঘোষণার পর মামলার বাদিনী আলমিদা খাতুন এ রায় প্রত্যাখান করে বলেন, আমার মেয়েকে যারা ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করলো, ১৬৪ ধারায় যাদের নাম উল্লেখ করা হলো তাদেরকেই দেয়া হলো খালাস, আমার অনুভূতি আর কি হতে পারে।’
দরিদ্র পিতা--মাতার সন্তান কোহিনুর ২০০৪ সালের ১১ মার্চ টিউশনির জন্যে দণ্ডপ্রাপ্ত মজিবরের বাড়িতে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। তারপর পল্লবির একটি বাড়িতে নিয়ে তাকে পালাক্রমে কয়েকজনে মিলে ধর্ষণ করে ছুরি দিয়ে হত্যা করে। একপর্যায়ে তার মৃতদেহ বাড়ির ছাদে তুলে নিয়ে পুড়িয়ে ফেলে ধর্ষণকারীরা।
যাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তারা হলো নজরুল ইসলাম, মজিবর রহমান ও হাবিবর রহমান হাবিব(পলাতক)।
