খুলনায় বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
খুলনা শহরের সরকারি বিএল কলেজ সংলগ্ন একটি সড়কে বৃহস্পতিবার সকালে বোমা বিস্ফোরিত হলে দুই শিশু আহত হয়।
আহত শিশুরা হচ্ছে, শাহ মোহাম্মদ আলীর ছেলে জনি (১০) এবং সেকান্দার আলীর ছেলে ফোরকান (১২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জনি ও ফোরকান ডাস্টবিন থেকে কুড়িয়ে নেওয়া একটি জর্দার কৌটা দিয়ে খেলছিল। এক পর্যায়ে কৌটাটি বিস্ফোরিত হয়।
আহত শিশুদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
