২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত ৮

বান্দরবান থেকে তিন কিলোমিটার দুরে হাফেজঘোনা এলাকায় বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ছয় শিক্ষকসহ আটজন আহত হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ সূত্র জানায়, বান্দরবান থেকে রুমা যাবার পথে একটি যাত্রীবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জন প্রাইমারী স্কুলের শিক্ষক এবং দুইজন ব্যবসায়ী রয়েছে।

আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজন মহিলা শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।