২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বোমায় ঝলসে গেছে মা

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নতুন দরবেশপুর গ্রামে জনযুদ্ধের ক্যাডার হাবিবুরের বাড়িতে অতর্কিত বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার তার মা মেরুরি খাতুনের (৬০) শরীর ঝলসে গেছে। বিস্ফোরণে জনযুদ্ধের অপর এক আঞ্চলিক নেতাও আহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 01:19 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুলিশ জানায়, চুয়াডঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের জনযুদ্ধের আঞ্চলিক নেতা রেজাউল হাবিবুরের বাড়িতে একটি ঘরে আত্মগোপন করেছিল। হাবিবুরের মা ওই ঘর থেকে একটি ব্যাগ সরাতে গেলে বোমাটি বিস্ফোরিত হয়। আহত রেজাউল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত মেরুরি খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।