২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

চট্টগ্রামের সাতকানিয়া ও পুটিয়ায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ফৌজদারহাটের কাছে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে বুধবার ভোরে একটি লোহার রড বোঝাই দ্রুতগামী ট্রাকের সাথে অপর একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়।

কাভার্ড ভ্যানের চালক ও তার একজন আত্মীয়া জাহানারা বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং অজ্ঞাত পরিচয় ট্রাকের হেল্পার চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহত অপর দুইজন এনায়েতউল্লাহ ও বাদল সিএমসিএইচে চিকিৎসাধীন।

পুলিশ ট্রাক ও কাভার্ড ভ্যানকে আটক করেছে।

অপর দুর্ঘটনায় বিকেল সাড়ে ৫টায় পুটিয়ার বিল্লাপাড়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত হয়েছে আট বছরের বালিকা মমতাজ বেগম মনি।

নিহত মনি তার এক আত্মীয়ের সাথে যানবাহনের জন্যে অপেক্ষা করছিল।

এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।