২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তিসহ ১ জন গ্রেপ্তার

মহানগরীর দোলখোলা শীতলাবাড়ী থেকে র‌্যাব সদস্যরা ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের কৃষ্ণমূর্তিসহ একজনকে গ্রেপ্তার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে তাকে খুলনা কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাবের একটি দল নগরীর দোলখোলা শীতলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিপদ অধিকারীর ছেলে চঞ্চল অধিকারীকে একটি কষ্টি পাথরের কৃষ্ণমূর্তিসহ গ্রেপ্তার করে।

১২ ইঞ্চি দীর্ঘ মূর্তিটির মূল্য ২০ লাখ টাকা বলে র‌্যাব জানায়। চঞ্চলকে খুলনা কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।