যশোরে এক কৃষককে কুপিয়ে হত্যা
যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ বুধবার জানায়।
পুলিশ নিহত কৃষক মোয়াজ্জেম হোসেনের লাশ বুধবার সকালে উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে ব্যাপারে জানা যায়নি।
