২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের উদীচী হত্যা মামলার যুক্তিতর্ক আরেক দফা পিছালো

যশোরের উদীচী হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক অনুষ্ঠানের তারিখ আরেক দফা পিছিয়ে দেওয়া হয়েছে। গত ১৯ মার্চ এ যুক্তিতর্কের আংশিক সম্পন্ন হয়। আগামী ১৩ এপ্রিল যুক্তিতর্ক অনুষ্ঠানের নতুন তারিখ ধার্য করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

যশোরের স্পেশাল জজ আবুল হোসেন বেপারীর আদালতে বিচারাধীন এ মামলায় বুধবার আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। ইতোমধ্যে সরকারপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। বুধবার আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, মামলার আসামিরা ১৬৪ ধারায় যে জবানবন্দী দিয়েছে তার আইনি ব্যাখ্যা আগামী ১৩ এপ্রিল উপস্থাপন করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। এ হত্যা মামলায় ২৪ জনকে আসামি করা হয়।

মামলায় মোট ৬৭ জন সাক্ষীর মধ্যে ৩১ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছে।