বান্দরবানে বিক্ষোভ মিছিলে গুলি, আহত ১৭
বান্দরবান জেলার থানচি উপজেলায় পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বুধবার আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে দুইজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পুলিশ গত কয়েকদিন ধরে এলাকায় ব্যাপক চাঁদবাজি চালায়। মঙ্গলবার বিকেলে চারজন ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজন এর প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে।
পুলিশ হঠাৎ মিছিলে গুলিবর্ষণ করলে তংক্লা মুরংসহ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এছাড়া সংঘর্ষের ঘটনায় আরও ১৫ জন আহত হয়। দায়িত্বে অবহেলার কারণে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহকে সাময়িকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এএসপি (সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
