২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী ছাত্রকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ছাত্রের নাম জাহাঙ্গীর(১৭)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শংকরকাঠি গ্রামের সাদেক আলীর ছেলে শ্যামনগর মহসীন কলেজের ছাত্র জাহাঙ্গীর সোমবার সকালে তার সঙ্গীদের সাথে ক্রিকেট খেলছিল। এসময় এলাকার কয়েক যুবকের  সাথে তার কথা কাটাকাটি হয়।

মঙ্গলবার সকালে জাহাঙ্গীরকে একা পেয়ে সন্ত্রাসীরা ধারালো অস্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের ইব্রাহীম গাজির স্রী নিলীমা বেগম, নাজমুল শাহাদত ও রেজাউল নামে তিনজনকে আটক করেছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।