২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসে ডাকাতি, ৭ যাত্রী আহত

রংপুরের পাগলাপীর উপজেলার গঞ্জিপুরে মঙ্গলবার ভোরে একটি যাত্রীবাহী বাসে ডাকাতের হামলার পর বাসটি পুকুরে পড়ে গেলে অন্তত সাতজন যাত্রী আহত হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:35 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০৬৯২) নীলফামারীর ডিমলা যাওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে গঞ্জিপুরে প্রায় ২৫ জনের একটি ডাকাত দল বাসটিকে থামানোর চেষ্টা করে। এসময় বাস চালক গাড়িটিকে রক্ষার চেষ্টা করলে বাসটি রাস্তার পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়।

ডাকাতরা বাসযাত্রীদের কাছ থেকে প্রায় ২০ - ২৫ হাজার টাকা লুট করে নেয় বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

এসময় যাত্রীদের চিৎকারে আশাপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। গ্রামবাসীরা জানায়, এনিয়ে গত ১৫ দিনে গঞ্জিপুরে তিনবার বাস ডাকাতির ঘটনা ঘটলো।