২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস কারখানায় দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিএমই’র প্রতি সুইডিশ রাষ্ট্রদূতের আহবান

গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনা প্রতিরোধে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্যে বিজিএমইর প্রতি আহবান জানিয়েছেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিজিএমইএ সভাপতি টিপু মুনশির সাথে বিজিএমইএ কার্যালয়ে সোমবার সৌজন্য সাক্ষাৎকালে সম্প্রতি পোশাক শিল্পখাতে সংঘটিত কিছু দুর্ঘটনার উল্লেখ করে তিনি এ আহবান জানান।

এসময় সুইডিশ রাষ্ট্রদূত বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে পোশাক শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, সুইডেনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এবং সুইডেন বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইলের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী।

এসময় আলোচনাকালে বিজিএমইএ সভপতি জানান, অগ্নি--দুর্ঘটনা প্রতিরোধে বিজিএমইএ একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। তিনি কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তাদের কল্যাণে বিজিএমইএ ইতোমধ্যে যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সেগুলোর ব্যাপারেও অবহিত করেন। এছাড়াও তিনি পোশাক শিল্পের সার্বিক বিষয়গুলো সুইডিশ রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সুইডিশ দূতাবাসের মিনিস্টার হানস নিকলসান এবং বিজিএমইএ’র দ্বিতীয সহ--সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, পরিচালক মো. শহীদুল ইসলাম, সাবেক দ্বিতীয় সহ--সভাপত আলমগীর এমজেড রহমান এবং বিজিএমইএ’র সচিব মো. ফসিহুর রহমান উপস্থিত ছিলেন।