২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পর রাজবাড়ীতে ৭৭ জোড়া দম্পতির বিয়ে রেজিস্ট্রেশন

রাজবাড়ীতে বিয়ের ৪০ বছর অতিবাহিত হওয়ার পর রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা অনুভব করলে ৭৭ জোড়া দম্পতি’র বিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

রাজবাড়ী সদর উপজেলার দয়াল নগর গ্রামে সোমবার ৭৭ জোড়া দম্পতির বিয়ে রেজিস্ট্রশন করানো হয়। ব্যাতিক্রমধর্মী এ বিয়ের রেজিস্ট্রেশনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ভূমিহীনদের সংগঠন ‘সমতা’র নারী - পুরুষ উন্নয়ন বিভাগ।

এই রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে বিরাট এক মঞ্চে ৭৭ জোড়া দম্পতিদের মধ্যে ছিল সফলতার হাসি। আর তাদের পাশে ছিল- আত্মীয় - স্বজন, স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ, সন্তানরা ও নাতি - নাতনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দুই মন জিলাপি দিয়ে বিয়ে আপ্যায়ন করা হয় এবং রেজিস্ট্রেশন শেষে মোনাজাত করে তাদের হাতে তুলে দেওয়া হয় রজনীগন্ধার দুটি করে স্টিক।