২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দলের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়। নিহতের নাম আব্দুল খালেক (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাওনা টাকা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের কয়েকশ’ লোক দু’দলে বিভক্ত হয়ে এই সংঘর্ষে লিপ্ত হয়।

আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক বিডিনিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।