২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় ৪০০০ মোবাইল ফোন সেট আটক

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার প্রায় দুই কোটি টাকা মূল্যের চার হাজার মোবাইল ফোন সেট উদ্ধার আটক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

কাস্টমস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে সেটগুলো আটক করা হয়। এগুলো চোরাই পথে হংকং থেকে আমদানি করা হচ্ছিল। গোপন খবর পেয়ে কার্গো ভিলেজ এলাকা থেকে কাস্টমসের সার্ভিলেন্স টিম এগুলো আটক করে।

সূত্র জানায়, ওই সেটগুলো হংকং থেকে মালয়েশিয়া হলে মালয়েশীয় এয়ারলাইন্সের একটি এয়ারক্র্যাফটযোগে শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকায় আসে। রোববার ওইগুলো মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে এ আটকের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।