২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা

মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ রোববার সকালে ঢাকা--আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডের কাছে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় নিহত যুবকের গলায় গামছা পেঁচানো ছিলো। তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।