রাজধানীর আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩০
রাজধানীর আশুলিয়ায় শনিবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতদের মধ্যে একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহত ৩০ জনকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়া টোল প্লাজার কাছে গার্মেন্টস ফ্যাক্টরির একটি স্টাফ বাস রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
