নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ১৩ টিকিট কালোবাজারী গ্রেপ্তার
নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় র্যাব ও গোয়েন্দা পুলিশ শনিবার সকালে কয়েক দফা অভিযান চালিয়ে ১৩ টিকেট কালোবাজারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত কালোবাজারীদের কাছ থেকে দেড় শতাধিক অবিক্রিত টিকেট এবং টিকেট বিক্রির প্রায় ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের ফতুল্লা থানায় সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
