২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারী ডিসি অফিসের কর্মচারির মৃত্যু

নীলফামারী জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী ইন্দ্রজিৎ রায় (৩৮) বুধবার সকাল ১১ টায় অফিসে কম্পিউটারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মারা গেছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ গ্রামের মৃত গনেশ চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় ১৯৯০ সালে ডিসি অফিসে অফিস  সহকারী পদে নিয়োগ লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বৃদ্ধা মা, দুই ভাই, তিন বোন, আত্মীয়--স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ ।