২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা ইমাম আলী হত্যা মামলা খারিজ

সাভারের যুবলীগ নেতা ইমাম আলীকে অপহরণের পর হত্যার অভিযোগে তার ভাইয়ের দায়ের করা মামলা খারিজ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

হত্যার ঘটনাটি ঘটেছে সাভার এলাকায় আর সাভার এলাকা এই আদালতের এখতিয়ার ভূক্ত নয় বলে শুনানির পর ম্যাজিষ্ট্রেট এজেএম আবদুল্লাহ হেল বাকী মামলাটি নথিভূক্ত করার আদেশ দিয়ে মামলা খারিজ করে দেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী’র মামাতো ভাই, পুলিশের আইজি, স্বরাষ্ট্র সচিব, র‌্যাবের ডিজি সহ ১৬ জনকে এবং আরও ২০/২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে ইমাম আলীর ভাই নজরুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।