ঝালকাঠিতে ‘সোনার হাঁস’
ঝালকাঠি সদর থানার এক সহকারী দারোগার তিনটি হাঁস দু’রাতে ২১টি ডিম পেরেছে। এলাকাবাসী বুধবার একথা জানায়।
এলাকাবাসী জানায়, তিনটি হাঁস রোববার রাতে নয়টি এবং সোমবার রাতে ১২টি ডিম পাড়ে। সহকারী দারোগা হাঁসের ডিম দেয়ার এই অস্বাভাবিকতা দেখে ভয়ে হাঁসগুলো বিক্রি করে দিয়েছে।
