২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে মহিলাদের নিয়োগ সংক্রান্ত ‘সন্দেহজনক’ বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে বাংলাদেশী মহিলাদের লোভনীয় চাকরি দেওয়ার নামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে রহস্য তৈরি হয়েছে। কেউ কেউ এ--টিকে প্রতারণা হিসেবে ধারণা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মহিলারা তাদের পরিচয় ও বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে জানাতে রাজি হননি। ফলে তাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়।

বেনামী একটি প্রতিষ্ঠান ১২ মার্চ জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকায় পারিবারিক সহিংসতার শিকার বাংলাদেশী মহিলাদের জন্যে একটি চাকরির বিজ্ঞাপন দেয়। এতে নিউজিল্যান্ডের তিনটি শহরে নারী ও শিশুদের সাথে কাজ করতে আগ্রহীদের জন্যে চাকরির কথা উল্লেখ করা হয়।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি সম্পর্কে তাদের অজ্ঞতার কথা জানান।

বাংলাদেশে আন্তর্জাতিক রিক্রুটিং সংস্থা সমিতির (বায়রা) সভাপতি এমএইচ সেলিম এমপি বিডিনিউজকে বলেন, নিউজিল্যান্ডে নারী শ্রমিক কিংবা জনশক্তি পাঠানোর কোনো সুযোগ রয়েছে কি--না, তা তিনি জানেন না।

সেলিম এমপি বলেন, কোনো ঠিকানা ছাড়া যারা বিজ্ঞাপন দিয়েছে, তাদের খুঁজে বের করা হবে। জনগণের সাথে প্রতারণা করতে পারে, এমন অনেক প্রতারক রয়েছে। তারা আন্তর্জাতিক আদম পাচারকারী হয়ে থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এ ধরনের নিয়োগের জন্য সরকারের অনুমতি থাকা জরুরি।

বিজ্ঞাপনটিতে আগ্রহী মহিলাদের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড কমপ্লায়্যান্স অফিসার জনৈকা মিস ফিলোমেনা নাজারেথের সাথে ইমেইলে অথবা টেলিফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেইল ঠিকানাটি হচ্ছে--বঃযড়িসবহ@রযঁম.পড়.হু এবং টেলিফোন নাম্বার-- ০১৭৯ ৩২ ১৮ ৬৪।

গত এক সপ্তা বেনামী ওই প্রতিষ্ঠানের নাম্বারে বারবার ফোন করার সত্ত্বেও তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। একজন শুধু বলেছেন, আমরা মিডিয়া থেকে দূরে থাকতে চাই।

ঢাকায় তাদের কোনো অফিস রয়েছে, কি--না এ ব্যাপারে জানতে চাওয়া হলে ফরিদা নামের একজন বলেন, ঢাকার একটি হোটেলে আমরা একটি কক্ষ ভাড়া নিয়েছি। তবে সেই ঠিকানা প্রকাশ করতে চাই না।

তিনি জানান, তাদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হলে ইমেইলে যোগাযোগ করতে হবে এবং এর মাধ্যমেই তারা জবাব দেবেন।

কিন্তু ইমেইলে তাদের কাছে প্রশ্ন পাঠানো হলেও তারা কোনো জবাব দেয়নি।