২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে যুব ফোরামের মিছিলে আহত পথচারী বৃদ্ধার মৃত্যু, শোক মিছিল, স্মারকলিপি পেশ, অনশন কর্মসূচী পালিত

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত  গণতান্ত্রিক যুব ফোরামের মিছিলে বিক্ষিপ্ত সংঘর্ষে  গুরুতর আহত পথচারী মাকছুদা খাতুন (৮০) ৪দিন মৃত্যুর সাথে লড়াই করে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সোমবার বিকালে নিহত মাকছুদা খাতুনের হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন শহরে শোক মিছিল ও বাঙ্গালী হত্যার বিচার, গুচ্ছগ্রামে বাঙ্গালীদের পুনর্বসান ও সম-অধিকার প্রতিষ্ঠার দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে।

সম-অধিকার আন্দোলন মাকছুদাকে হত্যার জন্য ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তাঁদের অংগ সংগঠনকে দায়ী করে। এঘটনায় গুচ্ছগ্রামবাসীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অপরদিকে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ী সংগঠন পুলিশি হামলায় মাকুছদা খাতুন নিহত হয়েছে বলে দাবী করে এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করে।

পুর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিকেলে যুব ফোরামের মিছিলে পুলিশি হামলা, নেতাকর্মীদের গ্রেফতার, মিথা মামলা প্রত্যাহার, গামারীঢালায় পাহাড়ীদের বেদখলকৃত ভুমি পুর্নরুদ্ধারের দাবীতে ইউপিডিএফ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের দুই শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে প্রতীকি অনশন কর্মসূচী পালন করে।