সাতক্ষীরায় দেওয়াল চাপা পড়ে শিশুসহ ২ জনের মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার গ্রামে সোমবার দেওয়াল চাপা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হল করিম মল্লিকের ছেলে আজিজুর রহমান (৮) ও আয়েশা খাতুন (৪৮)।
স্থানীয়রা জানান, গ্রামের করিম মল্লিকের মাটির ঘরের দেওয়াল হঠাৎ ধসে পড়লে ঘটনাস্থলেই আজিজুর রহমান ও আয়েশা বেগমের মৃত্যু হয়।
নিহত আয়েশা বেগম উপজেলার শন্যো গ্রামের মৃত রউফ শেখের স্ত্রী। তিনদিন আগে তিনি জামাতা করিম মল্লিকের বাড়ি বেড়াতে আসেন।
এ ব্যাপারে তালা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
