ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ভাইবোনের মৃত্যু, আহত ২
ঝালকাঠির রাজাপুর উপজেলার ভাতকাঠি গ্রামে সোমবার ভোররাতে এক অগ্নিকাণ্ডে দুই ভাইবোন নিহত এবং তাদের অপর এক বোন ও মা আহত হয়েছে। এ অগ্নিকাণ্ডে টিনের একটি দোতলা ঘর মালামালসহ ভষ্মীভূত হয়েছে।
আহত অপর শিশু মিম (২০) এবং তাদের মা রঞ্জু বেগমকে (৩০) বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর ধারণা, রাত ১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
