২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে নারী পাচারকারী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সোমবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মেহেরপুরে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

গ্রেপ্তারকৃত নারী পাচারকারীর নাম মোহাম্মদ মঞ্জিল ইসলাম মজিন (৫৫)। তার বাড়ি গাংনী উপজেলার ধলা গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মঞ্জিলা মেহেরপুরের কালিগাংনী গ্রামের কবিরননেছা, ধলা গ্রামের মাজেদা ও শেরপুর জেলার মনিকাকে চাকুরি দেয়ার নাম করে সিঙ্গাপুর পতিতালয়ে বিক্রি করে দেয়। তারা অসুস্থ্য হয়ে পড়ার কারণে তাদেরকে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হয়।

একারণে গোয়েন্দা পুলিশ রোববার রামকৃষ্ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে মঞ্জিলকে গ্রেপ্তার করে।এ ঘটনায় মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পাচারকারী মঞ্জিল ও তার পুত্র মনিরুলকে পুলিশ খুঁজছিল।