সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে যুবক আটক
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রাম থেকে রোববার সন্ধ্যায় গোয়েন্দা জেএমবি সন্দেহে তরিকুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে।
সে সদর উপজেলার জামুয়া গ্রামের অ আবু বকর সিদ্দিকীর ছেলে।
এর আগে বৃহস্পতিবার পুলিশ তরিকুলের বাবা আবুবকর সিদ্দিকীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আটকে রাখে।
স্ন্ধ্যায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করে।
তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
