২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মুর্শিদাবাদে বাংলাদেশী সন্ত্রাসী গ্রেফতার

কলকতার মুর্শিদাবাদের জলঙ্গি থানার জয়কৃষ্ণপুর গ্রাম থেকে মালেক হোসেন মালিথা নামে এক বাংলাদেশীকে জেলা পুলিশ বিদেশি অত্যাধুনিক পিস্তল ও ৩২ রাউন্ড তাজা বুলেটসহ শনিবার রাতে আটক করেছে। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

সূত্র জানায়, নির্বাচনের আগে এ ধরনের অত্যাধুনিক স্বংক্রিয় অস্ত্র সহ মালিথা কি করছিল- সে প্রশ্নে ইতোমধ্যেই রাজ্য গোয়েন্দাদের সাহায্য চাওয়া হয়েছে।

মালেক হোসেন মালিথার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর থানায়। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, জিহ্ঝাসাবাদে জানা গেছে মালিথা অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি সে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের প্রবেশ করে। ভারত-বাংলাদেশের সন্ত্রাসীদের মধ্যে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করাই তার কাজ।

তবে পুলিশ মনে করছে, মালেক বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ক্যাডার। সম্প্রতি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর ভয়ে মালেক হোসেন মুর্শিদাবাদে আত্মগোপন করে। গোয়েন্দা কর্মকর্তা মনে করছেন, মালেকের সঙ্গে আরও সহযোগী রয়েছে।

ভোটের আগে তাদের কোন নাশকতা করার ছক ছিল কিনা এমন তথ্য আবিস্কার করার চেষ্টাও চলছে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে।