সাভারে সন্দেহভাজন জেএমবির ‘এহসার’ সদস্য গ্রেপ্তার
সাভার থানা পুলিশ শনিবার সকালে থানার নৃসিংহপুর গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার এসআই নাসিম জেএমবির এহসার সদস্য ইলিয়াসকে (৩২) তার বাসভবন থেকে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, পুলিশ প্রথমে গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। রাত ১০টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানা গেছে।
