জঙ্গিবাদের উত্থানে রোহিঙ্গারা জড়িত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
জঙ্গিবাদের উত্থানের সঙ্গে এ দেশে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গারা জড়িত বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
তারা বাংলাদেশ সরকারকে লিখিতভাবে এই উদ্বেগের কথা জানিয়েছে। তবে বাংলাদেশ সরকার এ সব প্রতিক্রিয়ার এখোনো কোনো জবাব দেয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএস কমিশন অন ফ্রিডম অফ রিলিজিয়ন, ইউএন ব্যুরো অন পপুলেশন অ্যান্ড রিফিগারেশন এবং রিফ্যুজি ইন্টারন্যাশনাল সম্প্রতি সরেজমিনে মায়ানমার -- বাংলাদেশ সীমান্ত এলাকা কক্সবাজার পরিদর্শন করে তাদের ওই প্রতিক্রিয়া ব্যক্ত করে।
একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারকে বলেছে, মায়ানমারে ক্রমেই এইডস রোগের প্রকোপ বাড়ছে। ওপার থেকে এপারে মায়ানমার -- কক্সবাজার -- বান্দরবান সীমান্ত এলাকায় রয়েছে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বিচরণ। এর ফলে রোহিঙ্গাদের মাধ্যমে এ দেশে ইসলামী জঙ্গিবাদের উত্থানের পাশাপাশি এইডস রোগের ঝুঁকিও বাড়ছে।
জানা যায়, গহীন অরণ্য ও দুর্গমতার কারণে মায়ানমার -- কক্সবাজার -- বান্দরবান সীমান্তের প্রায় ১৭২ কিলোমিটার এলাকা এখনো জরিপ করা যায়নি। দুদেশের সরকার এ বিষয়ে একাধিকবার উদ্যোগ নিলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই সীমান্ত এলকায় পেতে রাখা বহু সংখ্যক ল্যান্ড মাইনের বিস্ফোরণের ফলে বহু সংখ্যক হতাহত হওয়ার ঘটনা ঘটে। ফলে থেকে যায় এ সব উদ্যোগ।
এই সুযোগে অরক্ষিত ওই সীমানাটি রোহিঙ্গা ইসলামী জঙ্গিসহ মায়ানমারের একাধিক সশস্ত্র গ্র“প দীর্ঘদিন ব্যবহার করছে। এদের মধ্যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), আরাকান রোহিঙ্গা ইন্টারন্যাশনাল ফ্রন্ট (আরিফ) -- ইত্যাদি অন্যতম।
এ সব সশস্ত্র গ্র“পের সঙ্গে মাঝেমাঝে বিডিআর ও সেনা বাহিনীর বন্দুক যুদ্ধ হয়। অস্ত্র -- গোলাবারুদ উদ্ধার বা অস্ত্র -- শস্ত্রসহ বিদেশী নাগরিকদের আটক করার ঘটনাও ঘটে।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক হওয়া জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর নেতারা স্বীকারোক্তি দিয়ে বলেছে, আরএসওসহ রোহিঙ্গা সশস্ত্র গ্র“পগুলোর কাছ থেকে তারা বিভিন্ন সময় অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে। আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত রোহিঙ্গা জঙ্গি গ্র“পগুলো এদেশের ইসলামী জঙ্গিগ্র“পকে অস্ত্র সরবরাহও করেছে।
এ সবই এখন ভাবিয়ে তুলেছে ওইসব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে।
১৯৯২ -- ৯৩ সালে মায়ানমার -- কক্সবাজার -- বান্দরবান সীমান্ত দিয়ে এ পর্যন্ত আনুমানিক প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশে বসবাস করছে। এদের সকলেই এখন নিজেদের আর রোহিঙ্গা বলে পরিচয় দিতে অনিচ্ছুক। তাদের মধ্যে প্রায় এক লাখ ভোটার তালিকাভুক্ত হয়েছে বলে খবরে প্রকাশ।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার’র (ইউএনএইচসিআর) তত্ত্বাবধানে এ পর্যন্ত প্রায় দুই লাখ ৩৭ হাজার রোহিঙ্গা শরণার্থী নিজ দেশে ফেরত গেছে। কক্সবাজারের কুতুপালন ও উখিয়ায় দুটি শরণার্থী শিবিরে এখনো প্রায় ২১ হাজার রোহিঙ্গা শরণার্থী বাস করছে।
