সিরজগঞ্জের শাহাজাদপুরে কাকিলিয়ামারী দুগ্ধ সমিতির ২ গ্র“পের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত
সিরজগঞ্জের শাহাজাদপুরে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাঘাবাড়ি মিল্কভিটার রেজিস্টার্ডকৃত কাকিলিয়ামারী দুগ্ধ সমিতির দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে শনিবার সকালে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুগ্ধ সমিতিতে আধিপত্য বিস্তার প্রতিষ্ঠাকল্পে প্রায় দু’তিন বছর ধরে উক্ত সমিতির কাদের গ্র“প ও বরকত গ্র“পের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। শুক্রবার সকালে কাদের আলী তার বাড়ির ড্রেন ভাঙ্গার অপরাধে বরকত আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। কাদের গ্র“প নিজেরাই তাদের খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে বরকত গ্র“পের ওপর দোষ চাপালে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্র“পের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুিলশ জানায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলিয়া দুগ্ধ সমিতির বিরাজমান ঘটনা নিয়ে শাহাজাদপুর থানায় ইতোপূর্বে বেশ কয়েকটি মামলা রয়েছে।
