যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
যশোর জেলা শহরের রানওয়ে মোড়ে শুক্রবার সন্ধ্যায় দু’টি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও আরো চারজন আহত হয়েছে।
নিহতরা হলেন- শরিফুল ইসলাম (১৭) ও সিজার (২৬)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম - পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
