প্রবীন সাংবাদিক ইউসুফ পাশা সড়ক দুর্ঘটনায় নিহত
প্রবীণ সাংবাদিক এবং দৈনিক জনকণ্ঠের সিনিয়র সহকারী সম্পাদক বিশিষ্ট কবি ইউসুফ পাশা শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সন্ধ্যায় রাজধানীল বাংলা মটর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকাালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
প্রবীন এ সাংবাদিক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য বন্ধু শুভাকাঙ্খী , গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি মোহাম্মদপুরের রায়ের বাজারস্থ ১৮৭ নং সাতমসজিদ রোডের একটি বাড়িতে বাস করতেন।
