চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরানায় দ্রুতগামী বাসের ধাক্কায় শুক্রবার একটি শিশু নিহত হয়েছে।
নিহতের নাম মোহাম্মদ রাইহান (৯), সে ওই এলাকার মোহাম্মদ জাফরের পুত্র।
বেলা ১২টার দিকে এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
চালক দ্রুত বাসটি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
