২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর সীমান্তে আরো এক জেএমবি সদস্য গ্রেফতার

নীলফামারীর চিলাহাটি থেকে পুলিশ শুক্রবার বিকেলে আবদুল জলিল নামে জেএমবি’র এক  সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার বিডিআরএর হাতে গ্রেফতার হওয়া মওলানা শরিফুল ইসলাম ও আমিনার রহমানের স্বীকারোক্তি অনুযায়ী চিলাহাটির প্রামানিক পাড়া এলাকা থেকে গ্রেপতার করা হয় তাকে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নতুন করে হামলার জন্য জেএমবিকে আবারও সংগঠিত করার কথা স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে।

সূত্র জানায়, মওলানা শরিফুল ইসলাম ও আমিনার রহমানকে আটকের পর বিডিআর বৃহষ্পতিবার রংপুরে নিয়ে তাদের র‌্যাব-৫ এর কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-৫ শুক্রবার দুপুরে মওলানা শরিফুল ও আমিনারকে ডোমার  পুলিশের কাছে হস্তান্তর করে।

নতুন গ্রেফতার হওয়া আবদুল জলিলের পিতার নাম তৌহিদুল ইসলাম প্রামানিক।

পুলিশ সুপার শোয়েব আহমেদ জানান, মওলানা শরিফুল ইসলাম ও আমিনার রহমানকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে।