২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ ছিনতাইকারী নিহত

বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার সকালে এক ব্র্যাক কর্মচারির কাছ থেকে টাকা কেড়ে নেয়ার সময় উপস্থিত জনতার পিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ছিনতাইকারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরনগরীর বাকলিয়া থানার শহীদ শাহ রোডে এক ব্র্যাক কর্মচারির কাছ থেকে ১৩,০০০ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিল। ব্র্যাক কর্মচারি বহদ্দারঘাট এলাকার ব্র্যাকের শাখায় টাকা জমা দিতে যাওয়ার সময় তারা সিএনজিযোগে এসে তার কাছ থেকে টাকা কেড়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় জনতা দু’জনকে হাতেনাতে ধরে ফেলে ও পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।